বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত ছয় পৃষ্ঠার ক্যালেন্ডার বিতরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ-এর প্রকাশনায় প্রস্তুতকৃত এই ক্যালেন্ডারটি জাতীয়তাবাদী পরিবার সিলেট এর আয়োজনে
সোমবার রাতে নগরীর প্যারালক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি
রাজিব হোসাইন সাহিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।
এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি,
জাকির চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সদস্য
মিনহাজ খান,এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান নাইম, আমিনুর রহমান ইয়াহিয়া,ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মারজান আহমদ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বাস্তবভিত্তিক রূপরেখা প্রদান করছে।
এ বিষয়ে পর্তুগাল থেকে এম এ হাকিম মিনহাজ বলেন,
“তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা। প্রবাসে থেকেও আমরা দেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছি।”
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের চিন্তাধারা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।