গোয়াইনঘাট থানাধীন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের অন্তর্গত লুনি (সাতবাক) গ্রামে বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে।গতকাল ১৮ জুলাই সকাল ১০ ঘঠিকার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ইমাম উদ্দিন (৬০), বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান আমি একজন কৃষক ও আইন মান্যকারী ব্যক্তি। পক্ষান্তরে বিবাদী বাবুল, ফয়েজ উদ্দিন, পাখি মিয়া, আব্দুশ শহীদ, সুমন মিয়া, আব্দুল হান্নান, সোহেল মিয়া, শরীফ উদ্দিন, আবুল হায়াত, জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী, নাজিম উদ্দিন, কুতুব উদ্দিন, আবুল হোসেন, কালা মিয়া, নাজমুল হাসান, সেবুল আহমদ, আব্দুর রব, মামুন মিয়া, ইমরান আহমদ, রুবেল আহমদগণ পরধন লোভী ও বালু খেকু লোকজন। বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ আমার বাড়ির পশ্চিম দিকে রাস্তার পাশ হইতে আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত ভূমি থেকে বালু উত্তোলন করার জন পায়তারা করিতে থাকে। আমরা উক্ত বিষয়টি জানতে পেরে তাদের একাধিকবার নিষেধ করি এবং গ্রামের ময়মুরব্বিদের দিয়েও নিষেধ করাই। নিষেধ সত্বেও কতিপয় সন্ত্রাসী আব্দুশ শহীদের নেতৃত্বে আমাদের উপর এলোপাতাড়ি হামলা করে আমার পক্ষের ৩০ জনকে আহত করে। তাদের সকলকে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হামলা কারিরা হলেন-১। বাবুল (৪৫), পিতা-ফরজান আলী, সাং-দ্বারিখেল হাওর, ২।আব্দুশ শহীদ(৪০) পিতা -মৃত শওকত আলী, সাং -লুনি, বর্তমান ঠিকানা রাধানগর, ভিত্তিখেল ৩। পাখি মিয়া (৪১), পিতা-ফরজান আলী, সাং-দ্বারিখেল হাওর, ৪। ইমরান আহমদ (৩০), ৫। সুমন মিয়া (২৮), উভয় পিতা-আমির উদ্দিন, ৬। আব্দুল হান্নান (৩০), পিতা-মকা সালাম, ৭। সোহেল মিয়া (৩২), পিতা-ছটই আহমদ, সাং-লুনি হাওর, ৮। শরীফ উদ্দিন (২৮), ৯। আবুল হায়াত (৩৫), উভয় পিতা-আব্দুল ওয়াহিদ, সাং-লুনি হাওর, ১০। জাহাঙ্গীর আলম (২৫), পিতা-বাবুল, ১১। ইউসুফ আলী (৩২), পিতা-মদ্রিস আলী, ১২। এনাম উদ্দিন (৩০), পিতা-আব্দুর রব, ১৩। রুবেল আহমদ (৩৫), পিতা-মোস্তফা মিয়া, ১৪। নাজিম উদ্দিন (৩৫), পিতা-বাবুল, ১৫। কুতুব উদ্দিন (৩০), পিতা-হরমুজ আলী, সর্ব সাং-দ্বারিখেল হাওর, ১৬। আবুল হোসেন (৩০), পিতা-মজিদ আলী, সাং-লুনি হাওর, ১৭। কালা মিয়া (৪০), পিতা-মানিক মিয়া, সাং-দ্বারিখেল হাওর, ১৮। নাজমুল হাসান (৪০), ১৯। সেবুল আহমদ (৩৫), উভয় পিতা-আব্দুল হান্নান, সাং-লুনি হাওর, ২০। আব্দুর রব (৫০), পিতা-সিকই, ২১। মামুন মিয়া (২৫), পিতা-আব্দুল মিয়া, উভয় সাং-দ্বারিখেল হাওর।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।