
বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর ও নেতিবাচক লেখালেখি করার অভিযোগ উঠেছে মোঃ সাবাজ মিয়ার বিরুদ্ধে। তিনি জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার লেখা নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আকলুছ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মোঃ সাবাজ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও জামায়াতের নেতাদের লক্ষ্য করে কটূক্তিমূলক ও নেতিবাচক পোস্ট দিচ্ছেন।
বিশেষ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া তার লেখালেখি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসব পোস্ট রাজনৈতিক বিদ্বেষ উসকে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলের অভিযোগ, সাবাজ মিয়া অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি সেই পরিচয় গোপন রেখে বিদেশে বসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মানহানিকর ও উসকানিমূলক অপপ্রচার অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তার বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।