
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লাউর কুনি গ্রামের হাবিব আহমদ ও দাতারি গ্রামের হিফজুর মোল্লার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, হাকুরবাজার এলাকায় হাবিব আহমদ ও হিফজুর মোল্লা পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করছেন। রাতের বেলায় বড় পরিমাণের ইয়াবার চালান আনা-নেওয়া করেন এই দুইজন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাদকের বিস্তার রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সীমান্তবর্তী গোয়াইনঘাটে মাদকদ্রব্যের প্রবেশ ও বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান জোরদার করা জরুরি। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।