
সিলেট প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি (২০২৪) শুক্রবার সকাল ১০টায় সিলেট–ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আমিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
র্যালিতে অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ,সাধারন সম্পাদক রাহেল সিরাজ সহ সিলেট মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত ছাত্রলীগ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়ে ওঠে তাজপুর বাজার এলাকা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাবে।