1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬৭ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়া্ড হাকুর বাজার এলাকায় মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “আল-এহসান যুব সংঘ” অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে  এলাকার দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ও প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ,সমাজসেবক মাওলানা দেলোয়ার হোসেন ,ছাত্রনেতা আব্দুল মনাফ,সংগঠনের সভাপতি তাজুল ইসলাম (কালা) সহসভাপতি সয়ফুল আলম, সাধারণ সম্পাদক আসজাদ আহমদ শাহিন , কোষাধ্যক্ষ ইমাম উদ্দিন ,জয়েন্ট সেক্রেটারি শামিম আহমদ,সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন ,সুহেল আহমদ, জাবের আহমদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তারা আরও বলেন, দেশের পাশাপাশি প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যরাও সবসময় মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের আন্তরিক সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা আল-এহসান যুব সংঘের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর