1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে লামাদুমকা চারগ্রাম ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামাদুমকা চারগ্রাম ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের সভাপতি ইউপি সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার সিরাজুল ইসলাম মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার গোলাম কিবরিয়া মাসুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার মো: আব্দুল্লাহ।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন সৌদি প্রবাসী সাবেক ফুটবলার পলাশ দাশ এবং দুবাই প্রবাসী সাবেক ফুটবলার সুহেল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে লামাদুমকা চার গ্রামের সর্বস্তরের মানুষসহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর