1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

সিলেটে ছাত্রলীগ ক্যাডার সেলিম আহমদকে গ্রেপ্তার দাবি তুলে মাঠে ছাত্রদল-ছাত্র-শিবির

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা সেলিম আহমদকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে উপজেলার বিভিন্ন সড়ক, চৌরাস্তা ও জনবহুল স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছে উপজেলা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, সেলিম আহমদ সাবেক সিলেট সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান-পরবর্তী সহিংস ঘটনাবলিতে হত্যা মামলা সহ প্রায় ডজনখানেক মামলায় তার নাম রয়েছে বলে দাবি করেছে তার বিরোধীরা। তার বাবা-ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

‎এদিকে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির দাবি করছে সেলিম আহমদ দীর্ঘদিন ধরেই পলাতক। ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্য সেলিম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি যদি বিদেশে অবস্থান করেন, তবে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

‎ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন,এতগুলো গুরুতর মামলার আসামি একজন ছাত্রলীগ ক্যাডার এখনও কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, তা জনস্বার্থে প্রশ্নবিদ্ধ। জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো খুনির ঠাঁই হবে না। তারা আরও হুশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর