1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ফ্রান্সে আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা সভা

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পঠিত

ফ্রান্সে বসবাসরত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে এক নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী প্যারিসের সন্নিকটে ক্যাথসিমার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির নেতা মোঃ মঈন উদ্দিন। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের দেশ ও জনগণের স্বার্থে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক নুর রহমান আবির ও সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এইচ এম রহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার, ফ্রান্স জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শেখ আতাউর রহমান ফ্রান্সি, ফ্রান্স বিএনপি নেতা মোজাম্মেল আলী, ফ্রান্স যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাযেদ খান, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান, ফ্রান্স যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন রামিম, কামাল আহমদ ও মনির হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদল নেতা তৌহিদ হোসেন, মোঃ সোহেল, মোঃ জামিল আহমেদ, মোহিতুর রহমান, সাদেক আহমেদ তালুকদার, লিমন তালুকদার, রুবেল আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাবেদ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কিবরিয়া চৌধুরী।

সভায় বক্তারা প্রবাসে অবস্থানরত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সিলেট-৪ আসনে বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর