1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত

রাজধানী ঢাকার মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

গতকাল (২০ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে পীরেরবাগের ৬০ ফুট এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন। তাঁরা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান জানার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান। একপর্যায়ে চার নারীকে আটকে রাখা হয়।

খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ঘটনাস্থলে এলে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন আহত হন।

ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

মিরপুরের জামায়াত নেতা রাকিবুল ইসলাম বলেন, মিরপুর আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী নেত্রীদের আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের উদ্ধার করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা করে বিএনপির সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নারী নেতাকর্মীদের উদ্ধার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর