1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

লেখক ও সংগঠক ছাদিকুর রহমানকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বাসিন্দা তরুণ লেখক, শিক্ষক ও সামাজিক সংগঠক মাওলানা মোঃ ছাদিকুর রহমানকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে কয়েকটি ফেসবুক আইডি। তবে বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করায় তার পরিবার-পরিজনকে হত্যার হুমকিও দিয়েছে দুষ্কৃতকারীরা। জানা গেছে বিগত ২৩ অক্টোবর গভীর রাতে মাওলানা ছাদিকের বাসভবনে ভাঙচুর, ডাকাতি ও অগ্নি সংযোগে চেষ্টা করেছে কে বা কারা। প্রতিবেশি আত্মীয় স্বজনের সহযোগিতায় ঘরের বাসিন্দারা নিরাপদ থাকলেও বাসা ভাঙচুরের কারণে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানায় জিডি করে পুলিশের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাদিকুর রহমান। এহেন প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি সৃষ্টির কারণে ভুক্তভোগীর বৃদ্ধ মা, স্ত্রী ও দুই কন্যাসন্তান বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, মাওলানা মোঃ ছাদিকুর রহমান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর