
গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ দুএকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মানহানিকর লেখালেখির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।
গতকাল থেকে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে গোলাম হোসেনকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে। এলাকাবাসীর দাবি, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গোলাম হোসেন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন। বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন।
এলাকার সচেতন মহল বলেন, সমাজে একজন ভালো মানুষ ও সমাজসেবকের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের মিথ্যা ও মানহানিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।