1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

সিলেটের জামায়াত নেতা জামিল চৌধুরীর বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও দুর্নীতির অভিযোগ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সিলেট মহানগরের আওতাধীন মেজর টিলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি জামিল চৌধুরীর বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, সহিংসতা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, জামিল চৌধুরী ও তার অনুসারীদের বেপরোয়া কর্মকাণ্ডে ওই এলাকায় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ মেজর টিলা এলাকায় জামিল চৌধুরীর একক আধিপত্যের কারণে সাধারণ মানুষ অথিষ্ট। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, সংখ্যালঘুদের ওপর হামলা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় জামিল চৌধুরীর নাম বারবার উঠে আসলেও তার প্রভাবের কারণে কেউ আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত মামলা-পাল্টা মামলা এবং সশস্ত্র মহড়ার মত ঘটনা ঘটছে। বিশেষ করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামিল চৌধুরীর প্রত্যক্ষ মদতে তাদের ওপর শারীরিক হামলা ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে জামিল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর