1. admin@songbadbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
োয়াইনঘাটে হাবিব ও হিফজুরের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

ফ্রান্সে প্রবাসী গোয়াইনঘাটবাসীদের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন, দুলা, ফ্রান্স এর ২০২৬–২০২৭ সালের আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদ এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুরশেদ আহমেদ। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুর রহমান আবির।

প্রবাসে অবস্থান করেও এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা প্রবাসে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের ঐক্যবদ্ধ রেখে দেশের মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উপদেষ্টা পরিষদকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, নবগঠিত এই আংশিক কমিটি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর