
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাবা গ্রামে একটি রাস্তার জমি সংক্রান্ত মামলার জেরে বাদীকেপ্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।
মামলার বাদী যাত্রাবা গ্রামের মোঃ সাহাব উদ্দিন (৩২) জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে তিনি ১৭/০২/২০২৬ইং তারিখেআসামি মো: ইয়াকুব আলী (৪০) ইছরাক আলী (৪০)ইউনুস আলী (৩৫) কবির আহমদ (২৫) সর্ব পিতা– মৃত আব্দুল মনাফ, আব্দুল মালিক (৫৫)পিতা– মৃত তৈয়ব আলী,ফাতেমা বেগম (৪০)স্বামী– আব্দুল মালিক সর্ব সাং– যাত্রাভা,গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার করার প্রেক্ষিতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন সময় ভয়ভীতিপ্রদর্শন করছে। এমনকি তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাদীর অভিযোগ, আসামিরা একই গ্রামের বাসিন্দা, অন্য দিকে তারা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার চরমনিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে তিনি আইনেরআশ্রয় নিতে বাধ্য হন।
মামলার নথি অনুযায়ী, বাদি একই গ্রামে তার বাড়িরপাশে রাস্তা করার জন্য কিছু জসি কিনেন। সেই বাদিকে না দিয়েজোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালান আসামিরা। সেই সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনার সূত্রপাত। বাদীর বৈধভাবে জমি ক্রয়করা জমি আসামিরা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং পরে মামলা করলে তাকে হুমকি দেওয়া শুরু করে।
এ বিষয়ে বাদী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিজানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।