1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

সিলেটে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

সিলেটে প্যাসিফিক ক্লাব অফ বাংলাদেশের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অতিথিরা বলেন ,প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের এ মেধাবৃত্তি পরীক্ষা সিলেটের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নকে আরো তরান্বিত করবে। মেধাবিকাশ ও সুশিক্ষা ছাড়া একটি সমাজ এগোতে পারে না, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস তৈরি করছে যা অত্যন্ত প্রশংসনীয়।

পরীক্ষায় প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যা সিলেটের শিক্ষাঙ্গনে একটি বড় শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি হারুনুর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক আব্দুস শাকুর।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি, ওয়েস আহমদ চৌধুরী প্যাসিফিক ক্লাব উপদেষ্টা, মাস্টার নাজমুল হক।ক্লাবের সাবেক সভাপতি আসাদুল হক আসাদ, জেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম উদ্দিন এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খালেদা আহমদ।

অতিথিরা এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উৎ সাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ নিয়মিত করার আহ্বানও জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর