1. admin@songbadbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটে বসত বাড়িতে হামলা, ভাংচুর আহত ৩০ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কমিউনিটি নেতা পলাশ দাস হাকুরবাজারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আল-এহসান যুব সংঘ গোয়াইনঘাটে বালু উত্তোলন-কে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা আহত ১৪ মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্সের ২০২৬–২০২৭ কমিটি গঠন চাঁদা না পেয়ে পরিবারের ওপর হামলা, ভাইকে তুলে নেওয়ার অভিযোগ বিছনাকান্দি ইউনিয়নবাসীকে ব্যবসায়ী গোলাম হোসেনের ঈদ শুভেচ্ছা

ওসমানীনগরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার পঠিত

সিলেট প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি (২০২৪) শুক্রবার সকাল ১০টায় সিলেট–ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আমিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম।

র‍্যালিতে অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ,সাধারন সম্পাদক রাহেল সিরাজ সহ সিলেট মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত ছাত্রলীগ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়ে ওঠে তাজপুর বাজার এলাকা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর